ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বাজারে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মদ হোছন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মুহাম্মদ হোছন হোয়াাইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মৃত অলি হোছনের ছেলে।  

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো হোছন হোয়াইক্যং বাজারে আলমগীরের দোকানে ইজিবাইক চার্জ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারে ৬ ছেলে-মেয়ে রয়েছে। বাড়িতে শোকের মাতম চলছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল গোফরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর