ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আচারের প্যাকেটে ১৪ লাখ টাকার ইয়াবা

প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের টেকনাফে আচারের প্যাকেটের ভেতর লুকিয়ে পাচারকালে চার হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারী দুই নারীকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ১৪ লাখ ১১ হাজার ৮০০ টাকা।

আটকরা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মৃত দিল মোহাম্মদের স্ত্রী মমতাজ বেগম (২৬) ও হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার মো. হানিফের স্ত্রী জহুরা খাতুন (২৮)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর বিওপি চৌকির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে বিজিবি জওয়ানরা পৌরসভার জামেয়া মাদরাসা সংলগ্ন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে আচারের প্যাকেটসহ মমতাজ ও জুহুরাকে আটক করে।

পরে আচারের প্যাকেটের ভেতর থেকে চার হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ১১ হাজার ৮০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বিজিবির উপ-অধিনায়ক মেজর রাসেল বলেন, ইয়াবাসহ আটক দুই নারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি