ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে হিজবুত তাহরীরের ওয়ারেন্টভুক্ত সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:২০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

যশোরে হিজবুত তাহরীরের ওয়ারেন্টভুক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার আবদুস সালাম (৪৫) যশোর সদর শহরের ধর্মতলা মোড় এলাকার মোহর আলীর ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে যশোর শহরের ধর্মতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুস সালামকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানার মামলা সন্ত্রাস নিরোধ আইনে মামলা রয়েছে। দীর্ঘদিনি পলাতক ছিলেন তিনি।

মিলন রহমান/এএম/আরআইপি