খাগড়াছড়িতে দেড় কোটি টাকার কাঠ জব্দ
খাগড়াছড়িতে বিশাল বহরের বাঁশের চালির উপর-নিচে অভিনব কায়দায় পাচার হওয়া সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠের মূল্য প্রাড় দেড় কোটি টাকা।
লক্ষীছড়ি সেনা জোনের অধীন বর্মাছড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ইমরান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল কাঠ পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার রাতে সর্তাখালে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
লক্ষীছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. রাসেল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয় পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠ এবং বাঁশ খিরাম বনবিটে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলের বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি