যশোরে ১ হাজার নিমের চারা রোপন
যশোর সদর উপজেলার লেবুতলায় ইউনিয়নে এক হাজার নিমগাছের চারা রোপন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘ।
সোমবার দুপুরে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিমগাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার।
ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন হোসেন, ওয়াজীর আলী, ইউপি সদস্য মোহন ঘোষ প্রমুখ।
মিলন রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা