বাসচাপায় সাবেক অধ্যক্ষসহ নিহত ২
যশোরে যাত্রীবাহী বাসের চাপায় সাবেক অধ্যক্ষসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গাজীর দরগা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের মণিরামপুরের পাঁচপোতা গ্রামের বাসিন্দা ও ঝিকরগাছার বাকড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক (৬৫) ও মণিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও সরকারি এমএম কলেজের ইতিহাস বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র রিপন হোসেন (২৮)।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে আবদুর রাজ্জাক ও রিপন হোসেন যশোরের দিকে আসছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা গাজীর দরগা এলাকায় পৌঁছলে বেনাপোলগামী দেশ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পথে আবদুর রাজ্জাক মারা যান।
এদিকে হাসপাতালে আনার পর রিপন হোসেনের মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা।
মিলন রহমান/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা