মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
বেনাপোলে মায়ের উপর অভিমান করে ফাঁস দিয়ে সোনিয়া (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার রাত ২টায় বেনাপোল ইউনিয়নের পোড়া নারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সনিয়া ওই গ্রামের আলম হোসেনের মেয়ে এবং বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য হাসান মাহামুদ প্রিন্স জানান, সনিয়ার মা তার বড় বোনকে সঙ্গে নিয়ে বাজারে যায়। তাকে না নেয়ায় মায়ের ওপর অভিমান সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সনিয়ার মৃত্যুর বিষয়ে তার পরিবার স্পষ্ট করে কিছু বলছে না। সে যে ঘরে আত্মহত্যা করেছে ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জামাল হোসেন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা