বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ আটক ১০
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোর ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার সাজ্জাদ আলী (৫০), তার স্ত্রী সাবেদা বেগম (৪২), ছেলে সুমন গাজী (৮), আনোয়ার গাজী (৪৫), তার স্ত্রী বিউটি বেগম (৩৫), মেয়ে অনিশা (৩), হায়দার আলী (৪০), তার স্ত্রী কেনসোনা বিবি (৩২), মেয়ে হাসি (৯) ও খুশি (৭)।
২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের ল্যান্স নায়েক আব্দুর রহমান বলেন, বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় ইছামতি নদী পার হওয়ার পর তাদের আটক করা হয়। আটক সবাইকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, আটকদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় একই সীমান্ত থেকে ১৭ নারী-পুরুষকে আটক করে বিজিবি। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী ছিল।
জামাল হোসেন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা