ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শাহপরীর দ্বীপে ৯ লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১১:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার নাফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছেন নাফিউর রহমান।

তবে কোস্টর্গাডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/বিএ