বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ১৩
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে যশোরের বেনাপোলে শিশুসহ ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার সকালে পুটখালী সীমান্ত পার হয়ে শিকড়ী বটতলা নামক স্থানে আসলে বিজিবি তাদের আটক করে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
আটকরা হলো, আব্দুস সাত্তার (৬৫), মহাতাপ বিশ্বাস (৫৫), টুটুল বিশ্বাস (৩০), তার ছেলে বিরাজ (৯) ও সুমন (৮), সুবলা (২৫), তাছলিমা (৩৫), তার ছেলে রাজ্জাক (১০), সাহানা (১৮), জোসনা (৩২), তহমিনা (৩৫), রিনা (২০) ও ফরিদা বেগম (২৫)। তাদের বাড়ি যশোর, নড়াইল ও ভোলা জেলার বিভিন্ন অঞ্চলে।
২৬-বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দুল্লাহিল ওয়াফি জানায়, বিজিবি সদস্যরা দেখতে পান পুটখালী গ্রামের দিক থেকে নারী-পুরুষ ও শিশুদের একটি দল অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে বেনাপোলের শিকড়ী বটতলা হয়ে যশোরের দিকে যাচ্ছে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বিজিবি সদস্যরা অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে শিশুসহ ১৩ নারী-পুরুষকে থানায় সোপর্দ করেছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা