টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখতে দেলদুয়ারে গণস্বাক্ষর
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে দেলদুয়ার উপজেলায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার বেলা ১১টায় পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।
অভিযান উদ্বোধন উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ। এ সময় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম ও পরিচালনা করেন প্রেসক্লাবের সিনয়র সহ-সভাপতি অপু তালুকদার শিপলু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মতিয়ার রহমান মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান এসএম আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ভূঁইয়া, খন্দকার ফজলুল হক, আজাদ মিয়া, আতোয়ার রহমান, আব্দুল কাদের মিয়া, বাবু রঘুনাথ বসাক, একেএম আব্দুল্লাহ, এস প্রতাপ মুকুল, আবুল কাসেম খান, এ্যাড. মাসুদুল ইসলাম তালুকদার, খন্দকার তরিকুল ইসলাম সেন্টু, আব্দুল্লাহ মিয়া, ফারুক-উজ-জামান চঞ্চল, আতোয়ার রহমান ইকবাল, আশরাফুল হক লিটন, হাবিবুর রহমান হাবিব, কামাল চৌধুরী প্রমুখ।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত দুই
- ২ অনেক ফুয়েল স্টেশন মালিক জ্বালানি মজুতের নির্দেশনা মানছেন না
- ৩ মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট
- ৪ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ৫ নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার