ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধ পথে ভারত যাওয়ার পথে আটক ৮

প্রকাশিত: ০৭:১২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের সাদীপুর গ্রাম থেকে শিশুসহ আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ২টার দিকে সাদিপুর লেবুতলা বিজিবি পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও দুই শিশু রয়েছে। এরা খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধ পথে ভারত যাচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, আটকদের বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসএস/এবিএস