রাঙামাটিতে পিসিপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মারমা অপহরণ মামলায় গ্রেফতার ওই জেলার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা বাঅংচিং মারমার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের জনসংহতি সমিতির জেলা অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা।
এসময় আরও বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির জেলা কমিটির সদস্য ত্রিজিনাদ চাকমা, যুব সমিতির সভাপতি টোয়েন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীপা চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ অন্যায়ভাবে পিসিপি নেতা বাঅংচিং মারমাকে অপহরণের মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পাঠানো হয়।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি