ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে মোবাইল ট্রান্সমিশন ডিভাইসসহ যুবক আটক

প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৩ অক্টোবর ২০১৬

যশোরের বেনাপোল সীমান্ত থেকে রোববার রাতে মোবাইল ট্রান্সমিশন ডিভাইস সম্বলিত ৪৮টি স্যান্ডো গেঞ্জি, ডলার ও ইন্ডিয়ান রূপীসহ দ্বীন ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

আটক দ্বীন ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সমেশপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় বেনাপোল চেকপোস্ট রফতানি গেটের রাস্তা দিয়ে এক যুবক মোবাইল ট্রান্সমিশন ডিভাইস সম্বলিত ৪৮টি স্যান্ডো গেঞ্জি, ডলার ও ইন্ডিয়ান রূপীসহ বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে আটক করা হয়।

benapole-atok-picture

তিনি আরো জানান, আটক ব্যক্তি ও মোবাইল ট্রান্সমিশন ডিভাইস সম্বলিত স্যান্ডো গেঞ্জিগুলো দেখে সন্দেহজনক হওয়ায় নিজস্ব সংস্থা ও ডিজিএফআই এর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে প্রতীয়মান হয় যে, উল্লেখিত গেঞ্জিগুলোর মাধ্যমে মোবাইল সীম ব্যবহার করে গোপন তথ্য পাচারের কাজে ব্যবহৃত হয়।

আটক দ্বীন ইসলামকে মোবাইল ট্রান্সমিশন ডিভাইস সম্বলিত স্যান্ডো গেঞ্জিগুলোসহ বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

জামাল হোসেন/এফএ/এবিএস