প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় গ্রেফতার ১
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নাটোরের সিংড়ায় হাসানুল হক মিঠু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পেট্রোবাংলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসানুল হক মিঠু পেট্রোবাংলা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত কুমার দাস জানান, গত ৫ অক্টোবর হাসানুল হক মিঠু প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে এ বিষয়ে পৌর যুবলীগ সভাপতি সোহেল তালুকদার বাদী হয়ে বুধবার তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
রেজাউল করিম রেজা/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা