ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরের অভিযানে দুই জঙ্গি নিহত

প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৮ অক্টোবর ২০১৬

গাজীপুরের হারিনাল এলাকার একটি বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজেন পরিচয় পাওয়া গেছে। র‌্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন হলেন নব্য জেএমবির ঢাকা অঞ্চলের কমান্ডার আকাশ।

ঘটনাস্থল থেকে একটি একে ২২ রাইফেল, তিনটি চাপাতি, ল্যাপটপ, কিছু গুলি, বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান দুজনের নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।  

শনিবার সকাল থেকে হারিনাল এলাকার একটি একতলা ভবন ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর বেলা ১১টার দিকে খবর পাওয়া যায়, হারিনাল থেকে ৩ কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়ারগাও পাতারফেক এলাকার আরেকটি বাড়িতেও অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আমির হোসেন।




এআর/এনএফ/এমএস

আরও পড়ুন