কুষ্টিয়ায় ককটেলসহ জামায়াত কর্মী গ্রেফতার
কুষ্টিয়ার কুমারখালী থেকে ককটেল ও দলীয় লিফলেটসহ আকবর আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে দুর্গাপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আকবর আলী দুর্গাপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
পুলিশের দাবি, এ সময় তার বাড়ি থেকে ৪টি ককটেল ও ৯১টি দলীয় লিফলেট উদ্ধার করা হয়েছে।
কুমারখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর আলীকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াত কর্মী। তার বিরুদ্ধে কুমারখালী থানায় সরকারি কাজে বাধা দেয়াসহ পুলিশের ওপর হামলার মামলা রয়েছে।
আল-মামুন সাগর/এসএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
- ২ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
- ৩ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ৪ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৫ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট