যশোরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
যশোরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার দাউদ হোসেনের ছেলে শুকুর আলী (৩২) ও মুন্সী বাগডাঙ্গা গ্রামের মহিউদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৩০)।
স্থানীয় সূত্র জানায়, শুকুর পেশায় ভ্যানচালক ও ছমির ক্ষুদ্র ব্যবসায়ী। এরা দু’জনই মাদকসেবী। রোববার রাতে রেললাইনের ধারে মাদক সেবনের এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে স্থানীয় লোকজন ছাতিয়ানতলা মল্লিকপাড়া এলাকায় ছমিরের এবং চুড়ামনকাটি দাসপাড়া রেললাইনে শুকুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার হেফাজতে তাদের পরিবারের কাছে হন্তান্তর করে।
এ ব্যাপারে যশোর জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে এই দুই যুবকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় মামলা হয়েছে।
মিলন রহমান/এসএস/এবিএস