নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা খুন
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২ নং ওয়ার্ডের সদস্য বাবুল মাঝিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে।
সোমবার ভোরে উপজেলার মনারখিল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবুল খলিসাটোলা গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত বাবুল স্থানীয় ওদারহাট বাজারের মাসুদের একটি ঘরে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলছিল।
পরে সকালে বাজারের পার্শ্ববর্তী লেদুমিয়া সড়কের পাশে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছে, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লেদুমিয়া সড়কে ফেলে যায়। তবে রাতে কোন সময় তিনি বাজার থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তা জানাতে পারেনি স্থানীয়রা।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক