সুন্দরগঞ্জে মা ইলিশ বিক্রিয় দায়ে ব্যবসায়ীর জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মা ইলিশ ধরা ও বিক্রির দায়ে শ্রী নির্মল চন্দ্র দাশ (৩৭) নামে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় একশ’ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম এ জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরগঞ্জ পৌর শহরের পূর্ব বাইপাস মোড়ে মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় আড়তে নির্মল চন্দ্র দাশের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আড়তে থাকা ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো মাটিতে পুতে রাখা হয়।
মো. জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক