উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের তারতম্য বেশি হওয়ায় উপকূলীয় এলাকা চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের তারতম্য বেশি হওয়ায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা