ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১০:১৪ এএম, ১৬ অক্টোবর ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তরসোম গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে ও তুমলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন মিয়া (৪২) এবং তার আপন ছোট ভাই তেল ব্যবসায়ী মো. মাসুম মিয়া (৩০)। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে জুয়েল (২৮) আহত হন।     

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহমেদ কবির চৌধুরী জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ প্রদান করা হয়। এরপর বিকেলে ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

2 brothers die after inhaling toxic gas in Gazipur

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর