ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামরুল ইসলাামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ থানা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামরুল ইসলাম দাউদপুর এলাকার হামিদ খানের ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসী কামরুল ইসলামের বিরুদ্ধে মহাসড়কে আগুন দিয়ে চালের ট্রাক পোড়ানো মামলা, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি রূপগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই লোকমান হোসেন।

মীর আব্দুল আলীম/এএম/এবিএস