বড়াইগ্রামে টিভি দেখার প্রলোভনে শিশু ধর্ষণ
প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মনপিরিত গ্রামে টেলিভিশন দেখানোর প্রলোভনে এক শিশুকে (৫) জোরপূর্বক ধর্ষণ করেছে আল আমিন (২০) নামে এক লম্পট।
এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে, স্থানীয় একটি মহল সালিশ মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, শনিবার বিকেলে মনপিরিত গ্রামের রুস্তম আলীর ছেলে আল আমিন প্রতিবেশী মেয়েটিকে টেলিভিশন দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় আল আমিনের মা চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাওয়ায় বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে আল আমিন ঘরের দরজা-জানালা বন্ধ করে মেয়েটির মুখ চেপে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির কান্নাকাটি শুনে তার মা এগিয়ে এসে দরজায় ধাক্কাধাক্কির পাশাপাশি ডাক-চিৎকার শুরু করলে লম্পট আল আমিন দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মেয়েটির মা সফেলা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিউদ্দিন আহমেদ জানান, মেয়েটির মেডিকেল চেক-আপ সম্পন্ন করা হয়েছে। আদালতে তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।
রেজাউল করিম রেজা/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা