গাসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে দুদকের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে। দুপরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার গোয়ালিয়া বাঘা মৃত মোতাহার উদ্দিনের ছেলে।
দুদকের উপ-পরিচালক (বিশেষ অনু. ও তদন্ত-১) মো. সামছুল আলম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এমএম মান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া যোগসাজশ করে সিটির ত্রাণ ও দরিদ্র তহবিলের ৫০ লাখ টাকা আত্মসাত করেন। পরে এ ব্যাপারে জয়দেবপুর থানায় এ বছরের ১৩ জুন মামলা ওই দুইজনকে আসামি করে মামলা করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি কর্পোরেশনের সামনের রাস্তা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এর আগে কারাবন্দি এমএ মান্নানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত গোলাম কিবরিয়াকে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম