মোক্তার বাহিনীর সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্থানীয় আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন হত্যা মামলায় আক্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আক্তার দুর্ধর্ষ কিলার মোক্তার বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার পাগলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে পিচ্চি শাকিল নামে আরো এক সন্ত্রাসীকে এ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আক্তার হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস