রূপগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি উত্তম চন্দ্রকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার জাঙ্গীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উত্তম চন্দ্র উপজেলার হাটাবো আতলাশপুর এলাকার সুকুমার চন্দ্রের ছেলে।
রূপগঞ্জ থানা পুলিশের ইন্সেপেক্টর (তদন্ত) মো. জসীম উদ্দিন জানান, নবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি উত্তম চন্দ্র।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গীর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০ অক্টোবর রাতে উত্তম চন্দ্র নবির হোসেনকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর নবির হোসেন বাড়ি ফিরেনি।
গত ২৮ অক্টোবর উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নং ঘাট বেগুনচর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নবির হোসেনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তম চন্দ্রকে প্রধান আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।
মীর আব্দুল আলীম/এএম/এমএস