জনতা লীগ নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী জনতা লীগ নেতা মনির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফ (২৮) ও রাজিব ওরফে ভিপি রাজিবকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তারা সন্ত্রাসী মীরু বাহিনীর অন্যতম সদস্য।
শুক্রবার রাতে ঢাকার গুলিস্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুতুবপুরের জনতা লীগ নেতাকে কুপিয়ে হত্যায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত দুই আসামিকে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতাররা মীরু বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুবপুরের রসুলপুর এলাকায় সন্ত্রাসী মীরু বাহিনীর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে স্ত্রী সন্তানের সামনে জনতা লীগ নেতা মনির হোসেনকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী পারভীন আক্তার মেঘলা বাদী হয়ে সন্ত্রাসী মীরু বাহিনীর সদস্য আলমগীর, শাকিলসহ ৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
শাহাদাত হোসেন/এফএ/এমএস