ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন শিক্ষককে পেটালো শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:২৯ এএম, ০৬ নভেম্বর ২০১৬

কক্সবাজারের পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের তিন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা।

সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের হোস্টেল ভবনের নিচে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে বশির আলম ও মো. আলম নামের দুই শিক্ষক প্রহৃত হন। একই সময় ছাত্ররা শিক্ষক মিলনায়তনে ঢুকে অপর শিক্ষক এনামুল হককে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এইচএসসি মূল্যায়ন পরীক্ষা বানচাল করতে কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এটি নিরসনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

পেকুয়া থানা পুলিশের ওসি (তদন্ত) মনজুরুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি