ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলার ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের কাছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটে।
আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তালশহর রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি আরও জানান, বিকল হওয়া ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মহিদুর রহমান জাগোনিউজকে জানান, দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী