ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ নামক স্থানে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. মহিদুর রহমান জাগোনিউজকে জানান, বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আনা হবে। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী