ঢাকা-চট্টগ্রাম ও সিলেট ট্রেন চলাচল শুরু
এক ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আপ-লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান জাগোনিউজকে জানান, বিকল হওয়া ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সরিয়ে আনা হলে পুনরায় আপ-লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ নামক স্থানে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী