শামীম ওসমানের ঘনিষ্ঠ খোকনও ভিড়ছেন আইভীর দিকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম প্রস্তাবনা পাঠানোর সময় আইভীর ঘোর বিরোধীতা করলেও এখন তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.খোকন সাহা।
রোববার নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নৌকা প্রতীকের প্রার্থী আইভীর পক্ষে কাজ করবেন কি না জানতে চাইলে এ ঘোষণা দেন তিনি।
খোকন সাহা বলেন, নাসিক নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে আমরা কাজ করবো। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নেত্রীর সিদ্ধান্তের সাধুবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, অ্যাড.খোকন সাহা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর এবং সম্প্রতি আইভীর বিরোধীতা করেছিলেন।
একইসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম প্রস্তাবনা পাঠানোর বিষয়ে তিনিই প্রথম আইভীর নাম প্রস্তাব পাঠানোর বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
শাহাদাত হোসেন/এফএ/আরআইপি