ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছোট ভাইয়ের মামলায় বড় ভাই গ্রেফতার

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২১ নভেম্বর ২০১৬

কক্সবাজারের ঈদগাঁওর ধনাঢ্য ব্যবসায়ী হাজি মাজহারুল হক ওরফে মোজার দালাল গ্রেফতার হয়েছেন। ছোট ভাইয়ের দায়ের করা চেক প্রতারণা মামলায় রোববার রাতে মাছ বাজার এলাকা থেকে তাকে আটক করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ।

তিনি সদরের ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী সাতজুলাকাটার হাজি ফজল করিমের বড় ছেলে। মাজহার দেশের অন্যতম জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান ‘সিনসিয়ার ট্রেড অ্যান্ড ট্যুরিজম’র মালিক।

তার মামলার বাদী ছোট ভাই ও ইসলামপুর সি-রোজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিক হাজি ফরিদুল আলম।

এ বিষয়ে ফরিদ জানান, তার মালিকানাধীন তাজ ব্রিকফিল্ড ক্রয় বাবদ বড় ভাই মাজহারুল হক তাকে দুটি চেক দেন। চেক দুটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করায় তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে চেক প্রতারণার অভিযোগে পৃথক দুটি মামলা করেন।

তার মধ্যে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় মাজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

৪৮ লাখ ৯৯ হাজার ৮৫৮ টাকার চেক প্রতারণা মামলায় রোববার রাত ৯টার দিকে ঈদগাঁও থানা পুলিশের এএসআই মহিউদ্দিন মজহারকে গ্রেফতার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ঈদগাঁও থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, জামিনের রি-কল জমা দেয়ায় তাকে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর