রাজশাহীতে কারা রক্ষীদের কোয়ার্টারে আগুন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষীদের আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, অগ্নিকাণ্ডে কোয়ার্টারের তিনটি কক্ষ ভস্মীভূত হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
এ ব্যাপারে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা