কুমিল্লায় হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ফুড প্যালেস নামের একটি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করা হয়েছে। সোমবার দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. কর্তৃপক্ষ এ অভিযান চালায়।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, চৌদ্দগ্রাম উপজেলার নোয়া বাজার এলাকায় এলজিইডি’র মালিকানাধীন ফুড প্যালেস হোটেল আবাসিক গ্যাস সংযোগ নিয়ে অবৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করে আসছে।
ইতোমধ্যে অবৈধ সংযোগের কারণে হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও গোপনে পুনরায় লাইন চালু করে গ্যাস ব্যবহার শুরু করে হোটেল কর্তৃপক্ষ।
বাখরাবাদের গণসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক নাইমুল আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ গ্যাস সংযোগের খবর পেয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধায়নে কোম্পানির ভিজিল্যান্স টিমের সদস্যরা সোমবার দুপুরে পুলিশ নিয়ে হোটেলে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন কর।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি