৩ পদে ৫২ জনের মনোনয়নপত্র সংগ্রহ
জেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় সোমবার পর্যন্ত ৩টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫২ জন। রোববার ও সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দুইদিনে চেয়ারম্যান পদে ২ জন এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জেলার বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মো. আবু তাহের এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদের মধ্যে সোমবার দুপুরে সাজ্জাদ হোসেন স্বপন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে তার মনোনয়ন পত্রটি জমা দেন। এ সময় সাজ্জাদ হোসেন স্বপনের অনুসারী দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে গত দুই দিনে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৫ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি