ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে সাজা ভোগের পর দেশে ফিরলো শিশুসহ পাঁচ নারী

প্রকাশিত: ০২:৫২ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

ভালো কাজের প্রলোভনে  সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক শিশু ও চার নারীকে স্বদেশ প্রত্যাবর্তন আইনে দুই বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে।  

তারা হলেন- বান্দরবনের রুবিদা খাতুন ওরফে রমেছা (২০), খুলনার মাসুরা বেগম (৩০),  সুলতানা (২৫), আয়শা বেগম (১৯) ও শিশু আব্দুল্লাহ আল মামুন (২)।

শুক্রবার সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সুবেদার প্রভাত কুমার তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হাতে তুলে দেয়া হয়েছে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার সমন্বয়কারী  কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, দুই বছর আগে পাচারকারীরা দালালদের খপ্পরে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের ‘নিলুয়া হোম’ সেন্টার নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতিক্রমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত আনা হয়।

তিনি আরও জানান, এখন তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। পরে স্বজনদের হাতে তুলে দেয়া হবে।

জামাল হোসেন/আরএআর/এমএস