ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গা মুসলিমরা।  শনিবার ভোর রাতে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের চারটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদীর হোয়াইকং ও দমমিয়া পয়েন্ট দিয়ে চারটি নৌকায় ১৫-২০ জন করে রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলরত সদস্যরা বাংলাদেশ সীমান্ত থেকে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস