নোয়াখালীতে যুবলীগ কর্মী খুন
নোয়াখালী সদর উপজেলায় স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাস্টারের পোলেরগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মীর নাম রেদোয়ান হোসেন লেদু (২৫)। লেদু উপজেলার পশ্চিম মাইজদী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার বাড়ির পাশের একটি দোকানে বসে চা পান করছিল লেদু। এ সময় এলাকার কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পোলেরগোড়া এলাকার একটি বাড়ির পাশে লেদুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, লেদুর সঙ্গে স্থানীয় রুবেলের মোবাইল নিয়ে এবং আরো কয়েকজনের সঙ্গে জুয়া খেলা নিয়ে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে।
বিএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক