কুমিল্লায় জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক
প্রতীকী ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির ও ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৮টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মাদরাসায় বৈঠকে মিলিত হন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই মাদরাসাটি ঘিরে ফেলে।
পরে সেখান থেকে গোপন বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াত নেতা আলমগীর সরকার ও অধ্যাপক আবদুল মতিনসহ ২২ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি