ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

কুমিল্লায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার বর্ধনবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার সকালে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ফয়সল জানান, শনিবার রাত ২টার দিকে এক যুবক বর্ধনবাড়ি গ্রামের সেকান্দর আলীর ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা করে। সেকান্দর আলীর পরিবার বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকে।

এতে ওই যুবক পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ঘেরাও করে তাকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেলা পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কামাল উদ্দিন/এফএ/এনএইচ/এমএস