কুমিল্লায় কঙ্কাল উদ্ধার
জেলার নাঙ্গলকোটে একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার খোশারপাড়া এলাকার একটি ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
জাগোনিউজকে তিনি জানান, উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোশারপাড়া দক্ষিণ পাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে একটি ডোবার মধ্যে কঙ্কালটি ভেসে উঠে। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি নজরুল ইসলাম আরো জানান, অজ্ঞাত ব্যক্তিটি কিভাবে নিহত হয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিয়য়ে কিছু বলা যাচ্ছেনা।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা