ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘স্বনির্ভর দেশ গঠনে ভ্যাট দিতে হবে সবাইকে’

প্রকাশিত: ১১:৩৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান সরকার বিশ্বনন্দিত পর্যটন নগরী কক্সবাজার কেন্দ্রীক বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বক্তারা বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে পদ্মা সেতু নির্মাণের কাছাকাছি বাজেট, একই সঙ্গে রেল লাইন, আর্ন্তজাতিক বিমান বন্দর, স্টেডিয়াম, সাবমেরিন প্রকল্পসহ আরও অনেক কিছু। আমরা নাগরিকরা সরকারকে যদি ঠিকমত রাজস্ব না দিই। তাহলে সরকার এত অর্থ পাবে কোথায়? নিয়মিত ভ্যাট দিলে সেটা বহুগুণ উপহার হিসেবে আমাদের কাছে ফেরত আসে। তাই উন্নত স্বনির্ভর দেশ গঠনে ভ্যাট দিতে হবে সবাইকে।

কক্সবাজার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের উদ্যোগে দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. সাইফুল ইসলাম মজুমদার।

শনিবার দুপুরে সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম এক্সাইজ কর্মকর্তা আলমগীর হুসেনের সভাপতিত্বে বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সীমিত সম্পদ দিয়ে কীভাবে টেকসই উন্নয়ন করতে হয় সেটা পুরো বিশ্বকে এখন আমরাই দেখাচ্ছি। এই বড় অর্জনের পেছনে আছে আমাদের জনগণ। যাদের ট্যাক্স ও ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হচ্ছে। পরনির্ভরশীল মানসিকতা আর নয় এখন আমরা স্বনির্ভরতার পথে হাটতে শুরু করেছি। স্ব-উদ্যোগে নিয়মিত ভ্যাট প্রদান করা হলে স্বনির্ভর সোনার বাংলা আর স্বপ্ন থাকবে না।

ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ স্লোগানে সকালে এ উপলক্ষ্যে র্যা লি বের করা হয়। এতে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সহকারী কর কমিশনার মো. জাকারিয়া হোসেন, কক্সবাজার রাজস্ব কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/জেআই