ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন যাত্রী

প্রকাশিত: ১১:৫১ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

খুলনাগামী কমিউটার ট্রেনে বেনাপোল থেকে ছেড়ে যাওয়ার সময় দৌড়ে ট্রেনে উঠার সময় রেখা (৩২) নামে এক নারী পড়ে গিয়ে পা হারিয়েছেন।

রোববার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। পা হারানো রেখা যশোরের রায়পাড়া এলাকার কাদেরের স্ত্রী। বেনাপোল রেলস্টেশন মাস্টার আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে দেয়ার সময় ওই নারী দৌড়ে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তখন এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গাড়িতে করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে দ্রুত তার একটি পা কাটতে হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মো. জামাল হোসেন/এএম