ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে পাচার হওয়া কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

প্রকাশিত: ০২:৪০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার এক কিশোরীকে (১৪) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পাচারের এক বছর পর ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাকে হস্তান্তর করা হয়। তার বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরীকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাকে পরিবারের কাছে পৌঁছে দেবে বলে জানান তিনি।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ওই কিশোরীকে ভালো কাজের কথা বলে পাচারকারীরা ভারতে পাচার করে। পরে তাকে ঝঁকিপূর্ণ কাজ দেয়।

ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে পরে তার ঠাঁই হয় কলকাতার একটি এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল পারমিট আইনে তাকে ফেরত আনা হয়।

জামাল হোসেন/এফএ/পিআর