খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না করছেন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। এটা তার শোভা পায় না।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র নিয়ে খালেদা জিয়ার মায়াকান্নাকে মাছের মায়ের পুত্র শোক আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ, তাদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক