এক মাসেও খোঁজ মিলেনি শাখাওয়াতের
এক মাসেও খোঁজ মেলেনি গাজীপুরের কালীগঞ্জের মো. শাখাওয়াত হোসেনের। তিনি উপজেলার বাহাদুরসাদী গ্রামের মো. আলাউদ্দিনের একমাত্র ছেলে। এ ঘটনায় শাখাওয়াতের স্ত্রী কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
আয়েশা আক্তার জানান, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাইরে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হন তার স্বামী। পরে আর ফিরে আসেননি। এখন মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
পরদিন সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের গাধাইয়া গ্রামে শাখাওয়াতের মোটরসাইকেলটি পাওয়া যায়। দুদিন পর এ ঘটনায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা জানান, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তার নিখোঁজ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর