ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:১০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস সড়কে পিকআপ উল্টে চার শ্রমিক নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

রোববার সকাল ৮টায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকা থেকে কাজ শেষে নেত্রকোনার কলমাকান্দায় ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রেনু (২৭), ফরিদ-১ (৩০), ফরিদ-২ (২৮) ও অজ্ঞাত (২৫)।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. তারিখ হাসান জানান, ঘটনাস্থলেই তিনজনের ও হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। এছাড়া আহত ৮ জনকে গুরুতর অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম মাওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান আরমান/এফএ/এমএস