ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে পাচার হওয়া ৭ নারী-কিশোরকে হস্তান্তর

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৬

ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচারের শিকার ৪ কিশোর ও ৩ নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন, কুমিল্লার জীবন চন্দ্রশীল এর ছেলে জয় চন্দ্র শীল (১৭), যশোর জেল রোডের রবিউল ইসলামের ছেলে পলাশ ইসলাম (১৮), সাতক্ষীরা জেলার আব্দুল গাজীর ছেলে সুজন গাজী (১৬), কুমিল্লার জীবন চন্দ্র শীলের ছেলে অলোক চন্দ্র শীল (১৮), সুনামগঞ্জ জেলার শাহনুর আলীর মেয়ে ফাতেমা খাতুন (২০), যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের তালেব শেখের মেয়ে ফিরোজা খাতুন (৩০) ও একই গ্রামের শাহিন হোসেনের মেয়ে শাহনারা খাতুন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ডিউটি অফিসার হেলাল উজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের হস্তান্তর করা হবে যশোর রাইটস ও মহিলা আইনজীবী সমিতির কাছে।

যশোর মহিলা আইনজীবী সমিতির দায়িত্বে থাকা অ্যাড. নাসিমা খাতুন জানান, ওই কিশোর এবং নারীদের ভালো কাজের কথা বলে পাচারকারীরা ভারতে পাচার করে। পরে তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজ দেয়। সেখান থেকে ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কোলকাতার ধ্রুবাশ্রম ও লিলুয়া নামে এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

তিনি আরও জানান, ফেরত আসাদের যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম